× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক।

৩১ জুলাই ২০২৬, ১৫:০৮ পিএম

ছবি: সংগৃহীত।

কুয়েতের আহমেদ আল জাবের বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। এমনটাই দাবি করেছে দেশটির সেনাবাহিনী।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানায়, বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে ঘাঁটির যুদ্ধবিমান রাখার হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আহমেদ আল জাবের বিমানঘাঁটিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আকাশপথে অভিযান, নজরদারি কার্যক্রম এবং সামরিক রসদ সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়।

তবে ইরানের এ দাবির বিষয়ে তাৎক্ষণিকভাবে কুয়েত বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.