× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাইয়ের ভোট আজ

আন্তর্জাতিক ডেস্ক।

৩০ জুলাই ২০২৬, ১২:৫৪ পিএম

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের নতুন মহাসচিব বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম অনানুষ্ঠানিক গোপন ভোট। 'স্ট্র পোল' নামে পরিচিত এই প্রক্রিয়া।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এই প্রক্রিয়ার মাধ্যমে বর্তমানে বিশ্বসংস্থার সর্বোচ্চ পদের লড়াইয়ে থাকা সাতজন প্রার্থীর প্রতি সদস্য দেশগুলোর সমর্থনের মাত্রা পরখ করা হবে।  

টানা পাঁচ বছর করে দুই মেয়াদে ১০ বছর দায়িত্ব পালন শেষে চলতি বছরের ডিসেম্বরেই মেয়াদ শেষ হতে যাচ্ছে বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের। পর্তুগালের নাগরিক গুতেরেসের স্থলাভিষিক্ত হতে মূলত লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর প্রার্থীরা দৌড়ে এগিয়ে রয়েছেন।

বর্তমানে আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, ইকুয়েডর, গায়ানা, সেনেগাল এবং উগান্ডার মনোনীত প্রার্থীরা এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্যদেশের প্রতিনিধিরা এই অনানুষ্ঠানিক ভোটে প্রাক-বাছাই হিসেবে তিন ধরনের মতামত দিতে পারবেন—‘সমর্থন করি’, ‘সমর্থন করি না’ এবং ‘কোনো মতামত নেই’।

সাধারণত একাধিক দফায় এই গোপন ভোটাভুটি পরিচালনা করা হয়, যা সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরুর দিকে চূড়ান্ত রূপ নিতে পারে।

তবে যোগ্য প্রার্থী নির্বাচনে সদস্য দেশগুলোর মধ্যে মতপার্থক্য দেখা দিলে অথবা একক ঐকমত্যে পৌঁছাতে দেরি হলে এই প্রক্রিয়া আরও দীর্ঘায়িত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.