× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

২৯ জুলাই ২০২৬, ০৯:৫৪ এএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানের সেতু ও বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের হুমকি দিয়েছেন। একই সঙ্গে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনা পুনরায় শুরুর চেষ্টা চলছে বলেও দাবি করেন তিনি। খবর সিএনএনের।

মঙ্গলবার (২৮ জুলাই) ফক্স নিউজের ফক্স অ্যান্ড ফ্রেন্ডস অনুষ্ঠানে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা যদি কোনো চুক্তিতে না আসে, তাহলে আমি ফিরে গিয়ে আমার কাজ শেষ করব। তবে এরপর সেগুলো পুনর্গঠনে তাদের অনেক দীর্ঘ সময় লাগবে। ইতোমধ্যেই সবকিছু পুনর্নির্মাণ করতে তাদের বহু বছর লেগে যাবে।

তিনি আরও বলেন, অনেকে চাইছেন আমি ফিরে গিয়ে কাজ শেষ করি। সেতুগুলোর কথা যদি বলেন, তাহলে এক ঘণ্টারও কম সময়ে আমি তাদের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি।

ট্রাম্প দাবি করেন, তিনি চাইলে ইরানের বিদ্যুৎকেন্দ্রও লক্ষ্যবস্তু করতে পারেন। কারণ, সবচেয়ে কঠিন অবকাঠামো নির্মাণ হলো বিদ্যুৎকেন্দ্র। আর সবচেয়ে বেশি সময় লাগে একটি সেতু নির্মাণে।

তবে ট্রাম্প বলেন, তিনি সমুদ্রের লবণাক্ত পানি বিশুদ্ধ করে সুপেয় পানি উৎপাদনকারী ডেসালিনেশন প্ল্যান্টে হামলা চালাতে চান না।

তিনি বলেন, সেখানে হামলা করলে আমি কাদের ক্ষতি করব? সাধারণ মানুষের। তাই আমি সেটা করতে চাই না।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.