× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানের অনুরোধেই হামলা বন্ধ, সমঝোতা না হলে আবারও আঘাত করা শুরু হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

২৮ জুলাই ২০২৬, ১০:৪৬ এএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের অনুরোধের পরিপ্রেক্ষিতেই দেশটির ওপর সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তবে, নতুন যুদ্ধবিরতি চুক্তিতে দুই পক্ষ পৌঁছাতে না পারলে, আবারও হামলা শুরু হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২৭ জুলাই) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'তারা খুব ভদ্রভাবে আমাদের বলেছে, ‘অনুগ্রহ করে হামলা বন্ধ করুন, চলুন বৈঠকে বসি।’ এখন আমরা সেই পর্যায়েই আছি। দেখি কী হয়! যদি কোনো সমঝোতা না হয়, তাহলে আবার আগের অবস্থায় ফিরে যাব।'

প্রায় দুই সপ্তাহ ধরে, ইরানে, ধারাবাহিক হামলার পর যুক্তরাষ্ট্র এই বিরতি দেয়। একই সময়ে ট্রাম্প প্রশাসন, তেহরানের বিরুদ্ধে পরবর্তী সামরিক পদক্ষেপ কী হতে পারে, তা নিয়েও মূল্যায়ন করছে।

এর আগে, সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সামরিক অভিযান আরও বিস্তৃত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তাদের আশঙ্কা ছিল, দীর্ঘমেয়াদি অভিযান চালালে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুতে চাপ পড়তে পারে। 
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.