ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের হামলায় দেশটিতে অন্তত ৫০ জন নিহত এবং ৫০০ জনের বেশি আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ ও তথ্য কেন্দ্রের প্রধান হোসেইন কেরমানপুর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
কেরমানপুরের মতে, নিহতদের মধ্যে ৫ জন নারী এবং ১৮ বছরের কম বয়সী ২ জন শিশু ও কিশোর-কিশোরী রয়েছে। এছাড়া আহতদের মধ্যে ৩২ জন নারী ও ১৮ জন শিশু-কিশোর রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান হামলা-পাল্টা হামলায় আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে।
জুন মাসে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলেও, তার পরও উভয় পক্ষের মধ্যে সামরিক সংঘাত অব্যাহত রয়েছে। আল জাজিরা