× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযানের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক।

১৮ জুলাই ২০২৬, ১৪:২৭ পিএম

ছবি: সংগৃহীত।

মার্কিন হামলা অব্যাহত থাকলে অব্যাহত রাখলে ‘পূর্ণমাত্রার সামরিক অভিযান’ শুরু করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসেন রেজায়ি।  রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি এ তথ্য জানিয়েছে। 

রেজায়ি বলেন, ‘ইরান আর শুধু হামলার জবাবে সমপর্যায়ের পালটা প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকবে না। কোনো রাজনৈতিক সীমান্তই আর নিরাপদ থাকবে না।’

তিনি আরও বলেন, ‘যুদ্ধ চলাকালে আলোচনার নীতি এখন শেষ হয়ে গেছে।’

রেজায়ির ভাষ্য, এখন পর্যন্ত ইরান যুদ্ধের পরিধি বাড়ানো বা অন্য দেশে আক্রমণ চালানোর দিকে মনোযোগ দেয়নি। তাদের মূল লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ে তোলা এবং সংঘাতের অবসান ঘটানো।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমাদের উদ্দেশ্য ছিল সংঘাতের বিস্তার নয়, বরং প্রতিরোধ সৃষ্টি করে যুদ্ধের ইতি টানা। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও আমরা সেই লক্ষ্যেই নিয়েছি।’ 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.