মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ৮০তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। সেইসঙ্গে ইসরাইলের প্রতি সমর্থনের জন্য ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে হারজগ বলেন, ‘ইসরাইলের জনগণ ইরানের ‘অশুভ সাম্রাজ্য’ মোকাবিলায় আপনার নেতৃত্ব এবং ইসরাইলের নিরাপত্তার প্রতি আপনার দৃঢ় অঙ্গীকারের জন্য কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ট্রাম্পের হোয়াইট হাউসে যাত্রা ‘আমেরিকান স্বপ্নের বিস্তৃত রূপ’।
হারজগ ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমাদের প্রিয় জিম্মিদের মুক্ত করতে আপনার নিরলস প্রচেষ্টাকে আমরা কখনো ভুলব না।
তিনি আশা প্রকাশ করেন, ট্রাম্প মধ্যপ্রাচ্য ও বিশ্বে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল সম্পর্ক আরও শক্তিশালী করবেন।
তথ্যসূত্র: আল জাজিরা