× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তেহরানের সঙ্গে চুক্তি সই হলেই হরমুজ প্রণালি খুলে যাবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক।

০৪ জুন ২০২৬, ১১:৪৭ এএম

ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হলেই হরমুজ প্রণালি ‘তাৎক্ষণিকভাবে’ পুনরায় খুলে দেওয়া হবে। 

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

এ সময় ট্রাম্প বলেন, ‘এটি খুব দ্রুত খুলে যাবে।’

তিনি আরও জানান, তিনি কৌশলগত এই নৌপথ পুনরায় চালুর বিষয়টিকে লেবানে চলমান সংঘাত থেকে আলাদা করে দেখার চেষ্টা করছেন।

এদিকে দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা অব্যাহত রয়েছে। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, সেখানে সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলবে।

এ সময় ট্রাম্প আবারও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদের নিয়ন্ত্রণ চায়।

হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এটি চাই। ‘

তিনি দাবি করেন, এই ইউরেনিয়াম সংগ্রহ বা সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্র এবং চীনের কাছেই রয়েছে।

ট্রাম্প বলেন, ‘আমরাই গিয়ে এটি নিয়ে আসবো।’-সূত্র: মিডল ইস্ট আই।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.