× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হরমুজ প্রণালি ঘিরে সুখবর দিল ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

০৭ মে ২০২৬, ১৭:৪৩ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চললেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ তেহরানের হাতে। সিএনএন জানিয়েছে, এখনো প্রায় ১ হাজার ৬০০ জাহাজ আটকে আছে। তবে বৃহস্পতিবার (৭ মে) প্রণালিটি নিয়ে সুখবর দিয়েছে ইরান।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজকে জ্বালানি, চিকিৎসাসেবা ও সীমিত পরিসরে মেরামত সামগ্রী সরবরাহের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে তেহরান। দেশটির বন্দর ও সামুদ্রিক সংস্থা (পিএমও) এ ঘোষণা দেয়।

পিএমও এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানায়, হরমুজ প্রণালি ও সংলগ্ন জলসীমায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর জন্য জনসাধারণের সামুদ্রিক সেবা, কারিগরি সহায়তা এবং স্বাস্থ্যসেবা দিতে তারা প্রস্তুত রয়েছে।

ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা জানিয়েছে, এটি তাদের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত দায়িত্বের অংশ।

তিন দিন ধরে প্রতিদিন তিনবার ভিএইচএফ মেরিন রেডিওর মাধ্যমে সম্প্রচারিত বার্তায় জাহাজের অধিনায়ক ও মালিকদের প্রয়োজনীয় সরঞ্জাম, জ্বালানি, চিকিৎসাসেবা বা অনুমোদিত মেরামত সামগ্রী চাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঘোষণায় বলা হয়, জাহাজগুলো নিকটস্থ ইরানি বন্দরের ভেসেল ট্রাফিক সার্ভিসের সঙ্গে চ্যানেল-১৬ এর মাধ্যমে যোগাযোগ করতে পারবে অথবা স্থানীয় এজেন্টদের মাধ্যমে সহায়তা নিতে পারবে।

পিএমও আরও জানায়, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-বাণিজ্যিক করিডোরে নৌ-নিরাপত্তা ও বন্দরসেবা নিশ্চিত করা ইরানের সার্বভৌম দায়িত্বের অংশ।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.