× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

উত্তেজনা বাড়লে আমিরাতকেই টার্গেট করার হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ মে ২০২৬, ১১:০৬ এএম

ছবি: সংগৃহীত।

উত্তেজনা আরও বাড়লে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সব ধরনের স্বার্থ লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এক সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে।

এই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা আগে ইউএই জানিয়েছিল, তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়। এর মধ্যে তিনটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে এবং একটি সাগরে পড়ে যায়।

ইরানের এক সামরিক সূত্র দাবি করেছে, ইউএই খুবই ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে এবং যে কোনো উত্তেজনা তাদের জন্য বড় হুমকি হতে পারে।

অন্যদিকে ইউএই প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ ইরানের সমালোচনা করে বলেন, তারা আবারও আগ্রাসনের পথ বেছে নিয়েছে। বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করা নৈতিকভাবে দেউলিয়াত্ব প্রমাণ করে। সূত্র : শাফাক নিউজ


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.