× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুদ্ধ থেকে ‘সম্মানজনক’ প্রস্থানের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক।

২৫ এপ্রিল ২০২৬, ১৭:৫০ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্র এখন যুদ্ধ থেকে একটি ‘সম্মানজনক’ প্রস্থানের পথ খুঁজছে বলে দাবি করেছে ইরান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর শুরুর আগে তেহরান দাবি করেছে।  

শনিবার ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রকে উদ্ধৃত করে ইরানের সংবাদমাধ্যম ইসনা (আইএসএনএ) বলেছে, ‘বর্তমানে আমাদের সামরিক শক্তি একটি প্রভাবশালী অবস্থানে রয়েছে। শত্রু এখন যুদ্ধের এ চোরাবালি থেকে বাঁচতে এক সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছে, যেখানে তারা আটকা পড়েছে।’

মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জারেড কুশনার বর্তমানে ইসলামাবাদের পথে রয়েছেন। এমন এক সময়ে ইরানের পক্ষ থেকে এই কঠোর মন্তব্য এল। 

যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনার পরিকল্পনা দেশটির নেই।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি শুক্রবারেই ইসলামাবাদে পৌঁছেছেন। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন প্রতিনিধিদের সাথে তাদের সরাসরি সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই। তেহরানের দাবি বা প্রস্তাবগুলো মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে।

উল্লেখ্য, দুই সপ্তাহ আগেও ইসলামাবাদে এই পক্ষগুলোর মধ্যে একটি বৈঠক হয়েছিল যা কোনো ফলাফল ছাড়াই শেষ হয়। এবারের এই কূটনৈতিক দৌড়ঝাঁপ বিশ্ব অর্থনীতিতে কোনো স্বস্তি ফেরাতে পারে কি না, সেদিকেই এখন নজর বিশ্ববাসীর।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.