× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মালয়েশিয়ায় WHRO-এর নতুন কমিটি, সভাপতি মিনহাজ, সম্পাদক মারুফ

১৬ এপ্রিল ২০২৬, ১২:১৮ পিএম

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন (WHRO) মালয়েশিয়া শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. মিনহাজ মন্ডল এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. মারুফ সিকদার।

দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী, অরাজনৈতিক ও অলাভজনক মানবাধিকার সংগঠন হিসেবে WHRO দীর্ঘদিন ধরে মানবাধিকার সংরক্ষণ, সুরক্ষা ও উন্নয়নে কাজ করে আসছে। নতুন এই কমিটির অনুমোদন সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব প্রদান করেছে বলে জানা গেছে।

নবগঠিত কমিটির সভাপতি মো. মিনহাজ মন্ডল বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিসহ সকল মানুষের অধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে তারা নিরলসভাবে কাজ করবেন। একইসঙ্গে সাধারণ সম্পাদক মো. মারুফ সিকদার জানান, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সকল সদস্যকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার প্রত্যয় রয়েছে তাদের।

নতুন কমিটির মাধ্যমে মালয়েশিয়ায় মানবাধিকার বিষয়ক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এছাড়া প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান, আইনি সহায়তা প্রদান এবং মানবিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.