× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুদ্ধবিরতির মধ্যেই ইরানের তেল শোধনাগারে হামলা

আন্তর্জাতিক ডেস্ক।

০৮ এপ্রিল ২০২৬, ১৯:৩৬ পিএম

ছবি: সংগৃহীত।

ইরানের লাভান দ্বীপের তেল শোধনাগারে হামলা হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, ইরানের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগার বুধবার শত্রুপক্ষের হামলার লক্ষ্যবস্তু হয়েছে । দেশটির জাতীয় তেল কোম্পানি বিষয়টি নিশ্চিত করেছে।

ইরানের তেল মন্ত্রণালয়ের সংবাদমাধ্যম শানা-এর বরাতে সংস্থাটি জানায়, স্থানীয় সময় সকাল ১০টার দিকে এই হামলা চালানো হয়। হামলার পরপরই শোধনাগারে আগুন ধরে যায়, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর নিরাপত্তা ও ফায়ার সার্ভিস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার এবং পুরো এলাকা নিরাপদ করার কাজ শুরু করে।

এদিকে, এই হামলার সঙ্গে ইসরায়েলের সম্পৃক্ততা রয়েছে কি না, এমন প্রশ্নে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের বলেন, ‘না, আমরা এতে জড়িত নই।’

হামলার পেছনে কারা রয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। কারণ, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলই কেবল হামলা করে আসছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.