× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কাসেম সোলাইমানির ভাতিজি ও নাতনি যুক্তরাষ্ট্রে গ্রেফতার !

আন্তর্জাতিক ডেস্ক।

০৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ এএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রে গ্রেফতার হয়েছেন ইরানের প্রয়াত প্রভাবশালী সামরিক নেতা কাসেম সোলাইমানির ভাতিজি ও নাতনি। মার্কিন ফেডারেল এজেন্টরা তাদের আটক করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট।

স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে বলা হয়, শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাদের স্থায়ীভাবে বসবাসের অনুমতি বা পার্মানেন্ট রেসিডেন্সি স্ট্যাটাস বাতিল করার পরপরই গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়।

গ্রেফতার হওয়া দুই ব্যক্তি হলেন হামিদেহ সোলাইমানি আফশার এবং তার কন্যা। বর্তমানে তারা মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর হেফাজতে রয়েছেন।

বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্রের চলমান কূটনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে এই গ্রেফতার ঘটনা তাৎপর্যপূর্ণ। বিশেষ করে সোলাইমানির পরিবারের সদস্যদের বিরুদ্ধে এমন পদক্ষেপকে ওয়াশিংটনের আরও কঠোর অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

এখন তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া কী হবে এবং প্রত্যাবাসনের বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। সূত্র: আলজাজিরা


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.