× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খোঁজ নেই নেতানিয়াহুর, জবাবদিহিতা চেয়ে তেল আবিবে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক।

১৯ মার্চ ২০২৬, ২০:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

ইরান যুদ্ধের মধ্যে বেশ কিছুদিন জনসম্মুখে আসেননি ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার এই টানা অনুপস্থিতিকে কেন্দ্র করে দেশটির রাজধানী তেল আবিবে বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে। তিনি কোথায় আছেন, তা জানতে চেয়েছে হাজারো মানুষ।

জানা গেছে, মার্চের মাঝামাঝি সময়ে নেতানিয়াহুর হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারিভবনের দিকে মিছিল করে পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহিতা দাবি জানায়।

বিক্ষোভকারীদের অভিযোগ, এক সপ্তাহেরও বেশি সময় জনসমক্ষে আসছেন না নেতানিয়াহু, যা চলমান মধ্যপ্রাচ্য সংকটের প্রেক্ষাপটে জনমনে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে। সাধারণত নিয়মিত ভিডিও বার্তা ও নিরাপত্তা ব্রিফিংয়ে অংশ নেওয়া নেতানিয়াহুর এ ধরনের অনুপস্থিতিকে ‘অস্বাভাবিক’ বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি জানান। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর শারীরিক অবস্থা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও সেগুলোকে ‘ভুয়া খবর’ হিসেবে উড়িয়ে দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তাদের দাবি, তিনি সুস্থ ও নিরাপদ আছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.