× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, মজুদ করা তেল সরবরাহ শুরু করেছে জাপান

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ মার্চ ২০২৬, ১৮:৫৮ পিএম

ছবি: সংগৃহীত।

ইসরাইল-যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে চাপ মোকাবিলায় জরুরি তেলের মজুত থেকে সরবরাহ শুরু করেছে জাপান। ইরানের নিয়ন্ত্রণে থাকা গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যাওয়ার পরই টোকিও এ সিদ্ধান্ত নেয়। সোমবার (১৬ মার্চ) জাপান সরকারের সরকারি গেজেটে প্রকাশিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এনএইচকের এক প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সম্ভাব্য সরবরাহ সংকটের আশঙ্কায় একতরফাভাবে ৮ কোটি ব্যারেল তেল মজুদ থেকে ছাড়ার পরিকল্পনার ঘোষণা দেন।

এর কিছুক্ষণ পরই জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে সদস্য দেশগুলোর সমন্বয়ে ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার পরিকল্পনা ঘোষণা করে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)।

তবে প্যারিসভিত্তিক এই সংস্থার ঘোষণার পরও বাজারে অস্থিরতা কমেনি। গত সপ্তাহজুড়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বারবার ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় বাজারে অনিশ্চয়তা আরও বেড়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্যান্য দেশকে হরমুজ প্রণালি খুলে দিতে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন। তবে জাপান জানিয়েছে, তারা সেখানে কোনো যুদ্ধজাহাজ মোতায়েনের পরিকল্পনা করছে না।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.