× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

যুদ্ধের মধ্যে বড় দুঃসংবাদ পেল ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ এএম

ছবি: সংগৃহীত।

যুদ্ধের মধ্যে বড় দুঃসংবাদ পেয়েছে ইরান। দেশটির ওপর বড় নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)।

সোমবার (১৬ মার্চ) ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশ ও তাদের অংশীদারদের বিরুদ্ধে সাইবার হামলার অভিযোগে একটি ইরানি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এক বিবৃতিতে ইইউ কাউন্সিল জানায়, ‘এমেনেত পাসারগাদ’ নামের ওই প্রতিষ্ঠানটি ফ্রান্সের একটি গ্রাহক ডাটাবেজে অবৈধভাবে প্রবেশ করে তথ্য সংগ্রহ করে এবং পরে সেগুলো ডার্ক ওয়েবে বিক্রির জন্য প্রস্তাব দেয়।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের প্যারিস অলিম্পিক গেমস চলাকালে ভুয়া তথ্য ছড়াতে বিজ্ঞাপন বিলবোর্ড হ্যাক করা হয়। এছাড়া সুইডেনের একটি এসএমএস সেবায় অনুপ্রবেশ করে বহু ইইউ নাগরিককে প্রভাবিত করা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার আওতায় প্রতিষ্ঠানটির সব সম্পদ জব্দ করা হবে। একই সঙ্গে ইইউভুক্ত দেশের নাগরিক ও কোম্পানিগুলোকে প্রতিষ্ঠানটির কাছে অর্থ বা অন্য কোনো অর্থনৈতিক সহায়তা প্রদান থেকে নিষিদ্ধ করা হয়েছে।

এ ছাড়া সাইবার হামলার অভিযোগে ইইউ দুটি চীনা ব্যক্তি এবং চীনে অবস্থিত দুটি প্রতিষ্ঠানের ওপরও একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.