× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শক্তিশালী বিস্ফোরণে কেঁপে উঠলো দুবাই

আন্তর্জাতিক ডেস্ক।

১৩ মার্চ ২০২৬, ১৭:২৮ পিএম

ছবি: সংগৃহীত।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিকট শব্দে বেশ কিছু বিস্ফোরণ হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে এই বিস্ফোরণ হয়। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, শক্তিশালী এসব বিস্ফোরণে শহরের ভবনগুলো কেঁপে ওঠে। দুবাইয়ের মধ্যাঞ্চলীয় এলাকার আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, দুবাইয়ের আল কুজ এলাকায় আগুনের কুণ্ডলী দেখা গেছে। ধোঁয়ার কুণ্ডলী দেখার জন্য উৎসুক জনতা সেখানে ভিড় জমান। 

দুবাই কর্তৃপক্ষের গণমাধ্যম শাখা সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানায়, আকাশে একটি লক্ষ্যবস্তু সফলভাবে প্রতিহত করার পর এটির ধ্বংসাবশেষ পড়ে দুবাইয়ের মধ্যাঞ্চলের একটি ভবনের সামনের অংশে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

দুবাই কর্তৃপক্ষ আরও জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট কালো ধোঁয়া দুবাইয়ের বিখ্যাত বুর্জ আল আরব হোটেল পর্যন্ত ছড়িয়ে পড়ে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.