× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

হামলা চললে ক্ষতিগ্রস্ত হবে ইরান: সৌদি

আন্তর্জাতিক ডেস্ক।

০৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ এএম

ছবি: সংগৃহীত।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরান যদি হামলা চালিয়ে যায়, তাহলে দেশটির সবচেয়ে বড় ক্ষতি হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলা ‘নিরাপত্তা ও স্থিতিশীলতা ভঙ্গ করার প্রচেষ্টা ছাড়া কিছু নয় এবং এটি আন্তর্জাতিক আইন ও চাটার স্পষ্ট লঙ্ঘন’।

সৌদি মন্ত্রণালয় ইরানের হামলার ন্যায্যতার যুক্তি প্রত্যাখ্যান করে বলেছে, সৌদি আরব যুদ্ধের জন্য যুদ্ধবিমান বা জ্বালানী সরবরাহকারী বিমানদের আঞ্চলিক ছাড় দিচ্ছে—এটি মিথ্যা। মন্ত্রণালয় স্পষ্ট করেছে, উল্লিখিত বিমানগুলো সৌদি ও জিসিসি আকাশসীমা রক্ষা করার জন্য টহল দিচ্ছিল।

মন্ত্রণালয় সতর্ক করেছে, ইরানের হামলা চললে ‘উত্তেজনা আরও বাড়বে’ এবং বর্তমান ও ভবিষ্যতের সম্পর্কের উপর গভীর প্রভাব ফেলবে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের বর্তমান কর্মকাণ্ডের মধ্যে কোনো বিবেচনা বা উত্তেজনার চক্র বাড়ার ঝুঁকি এড়ানোর আগ্রহ নেই, যার সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হবে ইরান।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.