× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জিটিএর অনুপ্রেরণায় মেহজাবীনের ভিন্নধর্মী সাজ

বিনোদন ডেস্ক।

২৩ নভেম্বর ২০২৬, ১৯:৪২ পিএম

ছবি: সংগৃহীত।

ক’দিন আগেই রাঙা বধূ সেজে ভক্তদের মুগ্ধ করেছেন মেহজাবীন চৌধুরী। লাল শাড়িতে যেন পুতুলের অবয়ব ধারণ করেছিলেন অভিনেত্রী। সেই রেশ কাটতে না কাটতেই এবার অন্যরকম রূপে দেখা দিলেন মেহজাবীন। এমন সাজ-পোশাকে তাকে অতীতে খুব একটা দেখা যায়নি।

রবিবার (২২ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মেহজাবীন। তাতে দেখা গেল, কালো রঙের স্লিভলেস বডিকন পোশাক পরেছেন তিনি। সঙ্গে পরেছেন কালো লেদারের জ্যাকেট, যা লুকে এনেছে সাহসী ও আধুনিক আভিজাত্য।

আর ভেজা আবহের খোলা চুল, কালো ক্যাট-আই সানগ্লাস ও মিনিমাল মেকআপে পুরো সাজে ফুটে উঠেছে পশ্চিমা ফ্যাশন।

মেহজাবীন অবশ্য নিজেই জানালেন, তুমুল জনপ্রিয় গেম ‘জিটিএ’ থেকে অনুপ্রাণিত হয়ে এমন সাজ নিয়েছেন তিনি। আর ছবিগুলোর সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন ‘জিটিএ ৬’-এর গান ‘ফ্লাওয়ার ইন আ হারিকেন’। এটি গেয়েছেন জাস্টিস, টামে ইম্পালা, এসজেএ, কিং গিজার্ড অ্যান্ড দ্য লিজার্ড উইজার্ড-এর শিল্পীরা।

এদিকে মেহজাবীনকে এমন ব্যতিক্রম রূপে দেখে কিছুটা অবাকই হচ্ছেন তার অনুসারীরা। কেউ খোঁচা দিয়ে মন্তব্য করেছেন, ‘দিন দিন ড্রেসের উন্নতি হচ্ছে’; কেউ লিখেছেন, ‘বিদেশিদের মতো হওয়ার চেষ্টা করছে’; আবার কেউ বলেছেন, ‘হানিয়া আমিরকে নকল করার চেষ্টা করছে।’ তবে কারো মন্তব্যেই ভ্রূক্ষেপ করেননি অভিনেত্রী।

অভিনয়ে মেহজাবীন এখন সিনেমায় মনোযোগী। কিছুদিন আগেই যুক্ত হয়েছেন স্বামী আদনান আল রাজীবের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘অপলক’-এ। রোম্যান্টিক গল্পের এই সিনেমায় মেহজাবীনের সঙ্গে থাকছেন আফরান নিশো।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.