× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাঝ আকাশে যাত্রীদের গান শোনালেন সনু নিগম

বিনোদন ডেস্ক।

২২ নভেম্বর ২০২৬, ১৭:১৯ পিএম

ছবি: সংগৃহীত।

মঞ্চ কিংবা সংগীতানুষ্ঠান নয়, এবার বিমানের ভেতরেই গানের আসর জমালেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী সনু নিগম। মুম্বাইগামী একটি ফ্লাইটে তাকে সহযাত্রী হিসেবে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অন্য যাত্রীরা। তাদের অনুরোধে একপর্যায়ে গান শোনান এই গায়ক। রায়পুরের ওরিয়ানা ফেস্টে সংগীত পরিবেশন শেষে মুম্বাই ফিরছিলেন সনু।

বিমানে তাকে দেখতে পেয়ে যাত্রীরা তার জনপ্রিয় গান গাইতে শুরু করেন। তাদের কণ্ঠে শোনা যায় ‘কাল হো না হো’ ও ‘ম্যায় আগর কহু’র মতো গান। যাত্রীদের এই উচ্ছ্বাস নিজের ফোনে ধারণ করেন সনু। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তিনি লেখেন, ‘যদি 'উস্কানি' শব্দটির একটি প্রেমময় সঙ্গীতময় অর্থ থাকত, তবে এটিই তার নিখুঁত উদাহরণ।’

বিমানের সিট বেল্টের সংকেত বন্ধ হওয়ার পরও যাত্রীদের অনেকেই নিজেদের আসনে বসে ছিলেন। বিষয়টি লক্ষ করেন সনু। তার ধারণা হয়, যাত্রীরা আরও গান শোনার অপেক্ষায় রয়েছেন। সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘সিট বেল্ট সংকেত বন্ধ, তবুও তারা বসে আছেন, যা পরিষ্কার ইঙ্গিত দেয় যে তারা 'শো টাইম'-এর জন্য অপেক্ষা করছেন।’

এরপর বিমানের করিডোরে গিয়ে যাত্রীদের জন্য গান গাইতে শুরু করেন তিনি। একে একে শোনান ‘কিসকা হ্যায় তুমকো ইন্তেজার’, ‘ম্যায় হু না’, ‘তুঝে লাগে না নাজারিয়া’ ও ‘কাল হো না হো’। যাত্রীদের অনুরোধে ‘বিজুরিয়া’ এবং ‘হার গাদি বাদল রাহি হ্যায় জিন্দেগি’ গানও পরিবেশন করেন এই শিল্পী। বিমানের ভেতর এমন আয়োজন যাত্রীদের জন্য হয়ে ওঠে আনন্দের এক স্মরণীয় অভিজ্ঞতা।

প্রসঙ্গত, সনু নিগম ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়ক। কয়েক দশকের সংগীতজীবনে হিন্দিসহ বিভিন্ন ভারতীয় ভাষায় অসংখ্য গান গেয়েছেন তিনি। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২২ সালে ভারতের অন্যতম সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রীতে ভূষিত হন এই শিল্পী। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.