× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৪৩ বছর পর নতুন জুটিতে আবার আসছে ‘নসীব’, ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা

বিনোদন ডেস্ক।

০৪ অক্টোবর ২০২৬, ১৬:১০ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

১৯৮৪ সালে মুক্তিপ্রাপ্ত মোমতাজ আলী পরিচালিত উজ্জ্বল-শাবানা, ইলিয়াস কাঞ্চন ও রোজিনা অভিনীত কালজয়ী সুপারহিট সিনেমা ‘নসীব’-এর নাম মনে আছে নিশ্চয়ই? দীর্ঘ ৪৩ বছর পর একই শিরোনামে নতুন এক সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে আসছেন আলোচিত নির্মাতা এমডি ইকবাল।

প্রখ্যাত চলচ্চিত্র প্রযোজক আরশাদ আদনানের সার্বিক তত্ত্বাবধানে নির্মিত এই নতুন ‘নসীব’ সিনেমাটি আগামী ঈদুল ফিতরে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে প্রস্তুত করা হচ্ছে।

নির্মাতা সূত্রে জানা গেছে, সিনেমাটির অধিকাংশ শুটিং ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং বাকি অংশের কাজ দ্রুত শেষ করে পোস্ট প্রোডাকশনের প্রস্তুতি চলছে। গল্প ও চরিত্রের বিশেষ প্রয়োজনে এই সিনেমায় দর্শক দেখতে পাবেন একদমই নতুন এক জুটি।


এ প্রসঙ্গে নির্মাতা এমডি ইকবাল জানান, পরিকল্পনা অনুযায়ী সিনেমাটির কাজ খুব দারুণভাবে এগিয়ে চলছে। আরশাদ আদনানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে নির্মিত এই ছবিটির নতুন জুটি দর্শকদের মাঝে বাড়তি উন্মাদনা ও আগ্রহ তৈরি করবে বলে তিনি আশাবাদী।

উল্লেখ্য, ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো বড় বড় বাণিজ্যিক চলচ্চিত্র প্রযোজনার পর এবার ‘নসীব’-এর মাধ্যমে প্রযোজক আরশাদ আদনানের নতুন এই সংযোজন বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। চার দশক পর নতুন গল্প ও জুটিকে নিয়ে আসা নতুন ‘নসীব’ ঈদের উৎসবে দর্শক হৃদয়ে কতটা জায়গা করে নিতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.