× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমিশা প্যাটেলের বাড়িতে গয়না চুরি, পরিচারিকা গ্রেপ্তার

বিনোদন ডেস্ক।

১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৪৬ পিএম

ছবি: সংগৃহীত।

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেলের মুম্বাইয়ের চার্চগেটের বাড়ি থেকে প্রায় ৫ লাখ রুপি মূল্যের সোনা ও হীরার গয়না চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় সাড়ে ৬ লাখ টাকা।

এ ঘটনায় অভিনেত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে এক পরিচারিকাকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, চার্চগেটের ওই বাড়িতে থাকতেন আমিশার মা আশা প্যাটেল। সেখানে প্রায় দেড় বছর ধরে কাজ করছিলেন ৪০ বছর বয়সী সীমা ঘাটে। তাঁর বাড়ি পালঘরে।

অভিযোগ অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ওই বাড়ি থেকে হীরা বসানো একটি সোনার বালা চুরি যায়। বালাটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ রুপি। ঘটনার পর থেকেই আমিশার মায়ের সন্দেহের তালিকায় ছিলেন ওই পরিচারিকা।

পুলিশের দাবি, গয়না চুরির পর গত কয়েক মাস ধরে সীমার সঙ্গে এ বিষয়ে কথা বলছিলেন আশা।

তাঁকে গয়নাটি ফেরত দেওয়ার পাশাপাশি চুরির কথা স্বীকার করার জন্যও অনুরোধ করা হয়েছিল। কিন্তু গয়না ফেরত না পাওয়ায় শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হন তিনি।

অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে মেরিন ড্রাইভ থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে সীমাকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতে তোলা হলে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

তবে এখনও পর্যন্ত চুরি যাওয়া গয়নাটি উদ্ধার করা সম্ভব হয়নি। সেটি উদ্ধারের চেষ্টা চালানোর পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আগে কোনো অপরাধের অভিযোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.