× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীর্ঘ ছয় বছর ধরে সাইবার বুলিংয়ের শিকার অভিনেত্রী মান্দানা

বিনোদন ডেস্ক।

০২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৫ পিএম

ছবি: সংগৃহীত।

দীর্ঘ ছয় বছর ধরে সাইবার বুলিং ও স্টকিংয়ের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন অভিনেত্রী মান্দানা করিমি। দেশ ছেড়ে দুবাইয়ে যাওয়ার পরও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে দাবি তার। বরং তার পরিচিতজন এবং পেশাগত পরিসরের মানুষদের কাছেও অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা হয়রানিমূলক বার্তা পাঠাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি একাধিক ইনস্টাগ্রাম ভিডিওতে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী মান্দানা। তার অভিযোগ, বিচ্ছেদের পর থেকেই এই হয়রানির শুরু। ব্যবসায়ী গৌরব গুপ্তের সঙ্গে বিচ্ছেদের পর গত ছয় বছরেরও বেশি সময় ধরে তাকে অনুসরণ ও অনলাইনে হয়রানি করা হচ্ছে।

মান্দানার দাবি, অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি শুধু তাকে নয়, তার পেশাগত পরিসরের মানুষদেরও লক্ষ্যবস্তু করছেন। সম্প্রতি ছুটিতে থাকাকালীনও তার এক প্রযোজক এবং কয়েকজন সহ-অভিনেতার কাছে একটি অ্যাকাউন্ট থেকে যোগাযোগ করা হয়। সেখানে মন্দানাকে নিয়ে বিভিন্ন তথ্য দেওয়ার পাশাপাশি তার নামে টাকা চাওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন অভিনেত্রী।

দেশ ছাড়ার পরও একই ধরনের ই-মেল তার পরিচিতদের কাছে পৌঁছাচ্ছে বলে জানিয়েছেন মান্দানা। তার প্রশ্ন, কেন কেউ দীর্ঘদিন ধরে তার কাজ, উপার্জন এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষতি করার চেষ্টা করছে।

ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা জানতে কয়েক বছর আগে নিজ উদ্যোগে তদন্তের চেষ্টাও করেছিলেন বলে জানিয়েছেন তিনি। এ জন্য একজন ব্যক্তিকে বিষয়টি খতিয়ে দেখার দায়িত্ব দিয়েছিলেন মান্দানা।

অভিনেত্রীর ভাষ্য, নতুন করে জীবন শুরু করার চেষ্টা করলেও পুরোনো এই অভিজ্ঞতা তাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। দীর্ঘদিন ধরে চলা সাইবার হয়রানির ঘটনায় অবশেষে প্রকাশ্যে নিজের অভিজ্ঞতার কথা জানালেন তিনি।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.