× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘ভীষণ ভয় লাগছে’: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক।

০৮ আগস্ট ২০২৬, ১২:০১ পিএম

ছবি: সংগৃহীত।

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে তিনি এক রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করেছেন। সামাজিক মাধ্যম ফেসবুক লাইভে এসে সেখান থেকে ক্যাবল কারে চড়ার অনুভূতি ভক্তদের সাথে শেয়ার করেন এই অভিনেত্রী।

অপু বিশ্বাস জানান, নেপালের পোখারা অন্নপূর্ণার এই ক্যাবল কারটি অত্যন্ত উঁচুতে অবস্থিত, যা তার কাছে মালয়েশিয়া বা সিঙ্গাপুরের অভিজ্ঞতার চেয়েও ভয়াবহ বেশি চ্যালেঞ্জিং মনে হয়েছে। লাইভের ক্যাপশনে অপু বিশ্বাস লিখেছেন, ‘ভীষণ ভয় লাগছে।’

রোমাঞ্চকর এই ভ্রমণে কিছুটা ভয় পেলেও অপু বিশ্বাস ভক্তদের সতর্ক করে বলেছেন, যাদের উচ্চতা ভীতি (হাইফোবিয়া) বা হার্টের দুর্বলতা আছে, তারা যেন এই ক্যাবল কারে না ওঠেন। এই বিশেষ মুহূর্তে তিনি তার সন্তানকে ভীষণভাবে মিস করছেন বলেও জানান।

অপু বিশ্বাস বর্তমানে নেপালে রয়েছেন তার নতুন সিনেমা ‘শিকার’-এর কাজের জন্য। লাইভ চলাকালীন তিনি তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে ভক্তরাই তার মূল শক্তি। যারা তার এই লাইভটিতে বেশি বেশি কমেন্ট করবেন, তাদের মধ্য থেকে কয়েকজনকে তার প্রতিষ্ঠান ‘সিগনেচার বিউটি পার্লার অ্যান্ড বুটিক’ থেকে বিশেষ সার্ভিস এবং উপহার হিসেবে ড্রেস দেওয়ার ঘোষণাও দেন তিনি।

সবশেষে এই লাইভে অপু বিশ্বাস তার নতুন সিনেমার জন্য এবং তার সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.