× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’-এর অভিনেতা জশ গ্রিসেটির মৃত্যু

বিনোদন ডেস্ক।

১৪ জুলাই ২০২৬, ১২:৫৮ পিএম

ছবি: সংগৃহীত।

ব্রডওয়ে অভিনেতা ও ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’ সিরিজের পরিচিত মুখ জশ গ্রিসেটি আর নেই। ৪৪ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। মার্কিন গণমাধ্যম পিপল জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন। দীর্ঘদিনের বন্ধু ও সহ-অভিনেতা রব ম্যাকক্লিউর সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। 

রোববার ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ম্যাকক্লিউর লেখেন, ভাঙা হৃদয়ে জানাচ্ছি, অসাধারণ প্রতিভাবান জশ গ্রিসেটি শুক্রবার নিজের জীবন নিজেই শেষ করেছেন। এখনো বিষয়টি বুঝে ওঠার মতো অবস্থায় নেই। এই কঠিন সময়ে তার স্ত্রী ও পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।

তিনি আরও জানান, শুধু মঞ্চেই নয়, ব্যক্তিগত জীবনেও তাদের ছিল ঘনিষ্ঠ বন্ধুত্ব। এমনকি গ্রিসেটির বিয়েতে ‘বেস্ট ম্যান’-এর দায়িত্বও পালন করেছিলেন তিনি। 

পোস্টে ম্যাকক্লিউর বলেন, আমার স্ত্রী ও আমি গভীরভাবে শোকাহত। জশকে ছাড়া আমাদের সমাজ আর আগের মতো থাকবে না। আমরা তোমাকে ভালোবাসি, জশ। এটি এক অপূরণীয় ক্ষতি। 

পরে এক স্মরণসভায় বিস্তারিত জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

জশ গ্রিসেটি ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল 'সামথিং রটেন!' এবং 'ইট শুড বিন ইউ'-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। পাশাপাশি অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় সিরিজ ‘দ্য মার্ভেলাস মিসেস মেইজেল’-এ পুনরাবৃত্ত চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ম্যাকেঞ্জি গ্রিসেটিকে রেখে গেছেন। গত ছয় বছর ধরে তারা যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বসবাস করছিলেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.