× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরুণের মায়ের ভূমিকায় মৌনি, নেটদুনিয়ায় সমালোচনা

বিনোদন ডেস্ক।

২৫ মে ২০২৬, ১৪:৫০ পিএম

ছবি: সংগৃহীত।

বলিউড পরিচালক ডেভিড ধাওয়ানের নতুন চলচ্চিত্র ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর ট্রেলার মুক্তির পর থেকেই এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, মৃণাল ঠাকুর ও পূজা হেগড়ে।

ডেভিড ধাওয়ানের চিরাচরিত কমেডি ঘরানার এই চলচ্চিত্রে ৩৯ বছর বয়সী অভিনেতা বরুণ ধাওয়ানের ‘নকল মা’ হিসেবে দেখা গেছে ৪০ বছর বয়সী অভিনেত্রী মৌনি রায়কে। প্রায় সমবয়সী দুই অভিনয়শিল্পীর এমন অনস্ক্রিন মা-ছেলের সম্পর্ক নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে তুমুল কৌতূহল ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

চলচ্চিত্রের ট্রেলারে দেখা যায়, বরুণ ধাওয়ানের চরিত্রটি তার এক বন্ধুকে ‘নিরূপা রায়ের মতো’ (বলিউডের অতীতে মা চরিত্রের জন্য বিখ্যাত অভিনেত্রী) একজন মায়ের ব্যবস্থা করে দিতে বলে। সেই অনুরোধের পর পর্দায় মৌনি রায়কে এক জমকালো সাজে অবতীর্ণ হতে দেখা যায়।

ট্রেলারের এই দৃশ্যটি প্রকাশের পর থেকেই এক্সে (সাবেক টুইটার) নানা রকম মন্তব্য দেখা যাচ্ছে। অনেক দর্শক চলচ্চিত্রের এই ধরনের কন্টেন্ট ও হাস্যরসের সমালোচনা করেছেন। একজন ক্ষুব্ধ ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘বরুণের বয়স ৩৯ এবং মৌনির বয়স ৪০, অথচ তারা এখনো চান দর্শকেরা এই দৃশ্য বিশ্বাস করুক। এটি আর কমেডি নয়, বরং সেই একই সেকেলে ছাঁচ ও জোর করে বানানো পাগলামি।’ 

কেউ কেউ আবার এই ধরনের উপস্থাপনকে নিম্নমানের ডিজিটাল কনটেন্ট বা ‘ব্রেইন রট’ (মানসিক অবক্ষয় সৃষ্টিকারী উপাদান) হিসেবেও অভিহিত করেছেন। এর পাশাপাশি চলচ্চিত্রে অভিনেতা জিমি শেরগিলের চরিত্রটি মৌনি রায়ের সঙ্গে পুরোনো চলচ্চিত্রের ধাঁচে রসিকতা করবেন বলেও অনেক দর্শক অনুমান করছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.