× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মুক্তি পাচ্ছেন জ্যাকুলিনের প্রেমিক সুকেশ

বিনোদন ডেস্ক।

০৮ এপ্রিল ২০২৬, ১৬:৩০ পিএম

ছবি: সংগৃহীত।

২০০ কোটি টাকার আর্থিক জালিয়াতি, বিলাসবহুল উপহার আর জেলের ভেতর থেকে প্রেমিকার জন্য চিঠি কোনো সিনেমার গল্প নয়, বলছি সুকেশ চন্দ্রশেখর এবং বলিউড ডিভা জ্যাকুলিন ফার্নান্ডেজের কথা। দীর্ঘদিন ধরে জেলে বন্দি থাকা এই আলোচিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর অবশেষে একটি মামলায় জামিন পেয়েছেন। তাহলে কি এবার জেলের বাইরে এসে জ্যাকুলিনের সঙ্গে দেখা হচ্ছে তার?

দিল্লির আদালত অবশেষে ২০০ কোটি টাকার জালিয়াতি মামলায় জামিন মঞ্জুর করল সুকেশ চন্দ্রশেখরের। ৫ লাখ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে এই জামিন দেওয়া হয়েছে। আদালতের যুক্তি, বিচার চলাকালীন দীর্ঘ সময় আটকে রাখা নাগরিক অধিকারের লঙ্ঘন।

তবে এখনই জেলের অন্ধকার প্রকোষ্ঠ থেকে মুক্তি মিলছে না এই মহা-প্রতারকের। কারণ, তার বিরুদ্ধে এখনো ৩১টি ফৌজদারি মামলা ঝুলছে, যার মধ্যে ৫টিতে এখনো বিচার ও আটকাদেশ বহাল রয়েছে।

অন্যদিকে, এই চক্রের 'শিকার' দাবি করে নিজেকে মামলা থেকে সরিয়ে নেওয়ার আবেদন করেছিলেন প্রেমিকা জ্যাকুলিন ফার্নান্ডেজ। কিন্তু দিল্লি হাইকোর্ট তা খারিজ করে দিয়েছে। কোটি টাকার প্রতারণা আর বলিউডি গ্ল্যামারের এই ককটেল শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে, এখন সেটাই দেখার বিষয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.