× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চা বাগানের অজানা গল্প নিয়ে আসছে ‘চা গরম’

বিনোদন ডেস্ক।

০৬ এপ্রিল ২০২৬, ১৭:৪৫ পিএম

ছবি: সংগৃহীত।

৫ এপ্রিল চরকি অরিজিনাল ফিল্ম ‘চা গরম’ এর অফিশিয়াল পোস্টার প্রকাশ পেয়েছে। পরিচালক শঙ্খ দাশগুপ্ত জানান এই ফিল্মে চা বাগানের শ্রমিকদের প্রাত্যহিক জীবন ও অধিকারের গল্প উঠে আসবে। তিনি গতানুগতিক ব্যাকড্রপ হিসেবে নয় বরং সরাসরি চা বাগানের ভেতরে গিয়ে শ্রমিকদের বাস্তব জীবনটা তুলে আনার চেষ্টা করেছেন।

নির্মাতা আরও জানান চা বাগান সম্পর্কে সাধারণ মানুষের মতো তারও অনেক অজানা তথ্য ছিল যা এই কনটেন্টে দর্শক দেখতে পাবেন। তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত এই ফিল্মটি পয়লা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল চরকিতে মুক্তি পাবে।

ফিল্মটিতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ এবং সারাহ জাবিন অদিতি। সাফা কবির জানান শঙ্খ দাশগুপ্তের ভিন্নধর্মী নির্মাণ এবং শক্তিশালী গল্পের কারণেই তিনি এতে যুক্ত হয়েছেন। অন্য অভিনয়শিল্পীরাও চা বাগানের কঠিন বাস্তবতা এবং নির্মাতার সঙ্গে কাজ করার চ্যালেঞ্জিং সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনি জানান রবি নিবেদিত ও অক্সফামের সহপ্রযোজনায় নির্মিত এই ফিল্মটি মূলত নতুন করে শুরু করার অনুপ্রেরণা জোগাবে। সাইফুল্লাহ রিয়াদের চিত্রনাট্যে এতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.