ছবি: সংগৃহীত।
সদ্যই মারা গেছেন অ্যাডাল্ট কন্টেন্ট প্ল্যাটফর্ম ওনলিফ্যানস-এর মালিক লিওনিড রাদভিনস্কি (লিও)। সম্প্রতি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, ৪৩ বছর বয়সি এই বিলিয়নেয়ার দীর্ঘ সময় ক্যান্সারের সঙ্গে লড়াই করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। দীর্ঘদিন দাপটের সঙ্গে রাজত্ব করা এই উদ্যোক্তা পর্দার আড়ালে থাকতেই পছন্দ করতেন।
তবে লিও রাদভিনস্কিকে অধিকাংশই ইন্ডাস্ট্রির মার্ক জাকারবার্গ বলেও অভিহিত করেন। যেভাবে জাকারবার্গ সোশ্যাল মিডিয়াকে বদলে দিয়েছেন, লিও তেমনি পর্নো ইন্ডাস্ট্রিতে সাবস্ক্রিপশন মডেল এনে বিপ্লব ঘটিয়েছেন। তাই তাকে জাকারবার্গের সঙ্গে তুলনা করা হতো।
শুধু তাই নয়, জাকারবার্গের মতো ছোট থেকেই প্রযুক্তিগত মেধার প্রমাণ দিয়েছেন রাদভিনস্কি। রাশিয়ান বংশোদ্ভূত ইউক্রেনীয় এই অভিবাসী বেড়ে ওঠেন যুক্তরাষ্ট্রের শিকাগোতে। সেখানেই চর্চা চলে তার অনলাইনভিত্তিক কাজগুলোর। তবে তিনি সিদ্ধান্ত নেন অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার।
নব্বইয়ের দশকের শেষের দিকে ইন্টারনেটের যুগ যখন শুরু হয়, তখনই তিনি এমন কিছুর পরিকল্পনা করেন। এরপর তার কাজের ধারা চলতেই থাকে। ২০২১ সালে ৪০ বছর হওয়ার আগেই বিখ্যাত ফোর্বস সাময়িকীর বিলিয়নেয়ার তালিকায় নাম লেখান তিনি।
জানা গেছে, মৃত্যুর আগে গত পাঁচ বছরে তার সম্পদের পরিমাণ দ্বিগুণেরও বেশি বেড়ে ৪.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছিল।
তবে মূলধারার সংবাদমাধ্যমের কাছে তিনি রহস্যময় চরিত্র হলেও অ্যাডাল্ট ইন্ডাস্ট্রির মানুষের কাছে ছিলেন অত্যন্ত জনপ্রিয়। ইন্ডাস্ট্রির অভিজ্ঞ ব্যক্তিত্ব ড্যান লিলের মতে, লিও এই শিল্পে নানা পরিবর্তন এনেছেন এবং নির্মাণের ক্ষমতা সরাসরি পারফর্মারদের হাতে তুলে দিয়েছেন।
ওনলিফ্যানস-এর আগে ‘মাই ফ্রি ক্যামস’ নামক প্ল্যাটফর্মের মাধ্যমে তিনি ব্যাপক সাফল্য পান। সে সময় সাইটের মডেলদের পেমেন্ট সংক্রান্ত যেকোনো সমস্যায় রাদভিনস্কি নিজে সরাসরি সমাধান করতেন বলে জানা যায়।
২০২১ সালে ফোর্বসের এক অনুসন্ধানে তার ক্যারিয়ারের শুরুর দিকের কিছু বিতর্কিত সাইট নিয়ে তথ্য উঠে এলেও ওনলিফ্যানস-এর মালিক হিসেবে তিনি নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। বিনোদন ও প্রযুক্তি বিশ্বের এক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে তার এই বিদায় সংশ্লিষ্ট মহলে গভীর শোকের ছায়া ফেলেছে।
ওনলিফ্যানস কী?
ওনলিফ্যানস হলো লন্ডনভিত্তিক একটি বিশেষ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেখানে কনটেন্ট ক্রিয়েটররা তাদের ভক্ত বা অনুসারীদের কাছ থেকে মাসিক সাবস্ক্রিপশন ফির বিনিময়ে বিশেষ ছবি বা ভিডিও দেখার সুযোগ দেন। এখানে সাধারণত ফিটনেস, মিউজিক বা রান্নার মতো বিভিন্ন বিষয়ের কনটেন্ট থাকার কথা থাকলেও প্ল্যাটফর্মটি মূলত বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছে প্রাপ্তবয়স্কদের বা ‘অ্যাডাল্ট’ কনটেন্টের জন্য।
অন্যান্য সামাজিক মাধ্যমে সেন্সরশিপ থাকলেও ওনলিফ্যানস-এ কনটেন্ট ক্রিয়েটররা সরাসরি তাদের ভক্তদের কাছে ব্যক্তিগত বা বিশেষায়িত কন্টেন্ট বিক্রি করে মোটা অঙ্কের টাকা আয় করতে পারেন। এখানে ভক্তরা তাদের প্রিয় তারকাদের সঙ্গে সরাসরি মেসেজে কথা বলার পাশাপাশি টিপস বা অতিরিক্ত অর্থের বিনিময়ে নিজেদের পছন্দমতো বিশেষ ভিডিও তৈরির অনুরোধও করতে পারেন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
