× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গানের বাজারে ‘আগুন’ জ্বালাল নাটক

বিনোদন ডেস্ক।

২৮ মার্চ ২০২৬, ১১:২২ এএম

ছবি: সংগৃহীত।

ঈদ মানেই বিনোদনের জমজমাট মৌসুম। প্রতি বছর এই উৎসবকে ঘিরে সিনেমার গানই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। তবে ২০২৬ সালের ঈদে সেই চিত্রে দেখা গেল ভিন্নতা। মুক্তিপ্রাপ্ত একাধিক আলোচিত সিনেমার গান প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও, সব আলো কেড়ে নিয়েছে একটি নাটকের গান—‘আগুন’।

সিএমভি ব্যানারে নির্মিত ঈদের বিশেষ নাটক গোলাপি-এর গান ‘আগুন’ মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। চলচ্চিত্রধর্মী ভিডিও নির্মাণ, প্রেমময় গীতিকবিতা, আকর্ষণীয় সুর এবং দৃষ্টিনন্দন পারফরম্যান্স—সব মিলিয়ে গানটি অল্প সময়েই দর্শকমনে জায়গা করে নিয়েছে।

গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও কণা। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন ইমরান নিজেই।

ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত রেজা, যেখানে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান।

গানটির অপ্রত্যাশিত সাফল্যে উচ্ছ্বসিত ইমরান মাহমুদুল। তিনি বলেন, “আমরা ‘আগুন’ গানটা আলাদা করে কোনও ‘হিট’ করার পরিকল্পনা নিয়ে বানাইনি।

গল্পের প্রয়োজন থেকেই গানটি করা। তবে দর্শক যেভাবে গ্রহণ করেছে, সেটা সত্যিই অবাক করার মতো। এখন তো মনে হচ্ছে, গানটা নিজের মতো করেই পথ খুঁজে নিয়েছে।”

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পেয়েছে একাধিক সিনেমা, যার গানগুলো ঈদের আগেই প্রকাশিত হয়। এর মধ্যে রয়েছে প্রিন্স-এর ‘পরী’ ও ‘জ্বালা জ্বালা’, দম-এর ‘কোথায় পাব তাহারে’ ও ‘এই মন তোমাকে দিলাম’, প্রেশার কুকার-এর ‘বড়াই করে’, বনলতা এক্সপ্রেস-এর ‘চাইতেই পারো’ ও ‘উড়াল দেব আকাশে’ এবং রাক্ষস-এর ‘শুদ্ধতার প্রেম’, ‘বিলেত রাজা’ ও ‘তুমি ছাড়া’।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.