× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

অস্কারে যাওয়া হচ্ছে না ফিলিস্তিনি অভিনেতার

বিনোদন ডেস্ক।

১৪ মার্চ ২০২৬, ১৩:৩৬ পিএম

ছবি: সংগৃহীত।

এবারের অস্কার অনুষ্ঠানে ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে মনোনয়ন পেয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সেখানে উপস্থিত থাকতে পারছেন না ওই সিনেমার ফিলিস্তিনি অভিনেতা মোতাজ মালহিস। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

২০২৪ সালে গাজায় ইসরায়েলি হামলায় নিহত পাঁচ বছর বয়সী ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমাটি। এতে মোতাজ মালহিস একজন কল সেন্টার অপারেটরের চরিত্রে অভিনয় করেছেন, যিনি হিন্দকে উদ্ধারে সাহায্যের চেষ্টা করেন।

নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রামে মোতাজ জানান, ফিলিস্তিনি নাগরিক হওয়ার কারণে তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। অস্কারের মতো বড় আয়োজনে যোগ দিতে না পারাটা সত্যিই কষ্টের।

তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিনেতার ভিসা সংক্রান্ত বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এর আগে গত ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ঘোষণার মাধ্যমে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ইস্যু করা ভ্রমণ নথিপত্র ব্যবহারকারীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে সম্পূর্ণ বিধিনিষেধ আরোপ করেন। নিরাপত্তার কারণ দেখিয়ে নির্দিষ্ট কিছু দেশের নাগরিকদের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.