× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইকরা আত্মহত্যা মামলায় আসামি নন তিথি, জানাল পুলিশ

বিনোদন ডেস্ক।

০৪ মার্চ ২০২৬, ১৩:৩৮ পিএম

ছবি: সংগৃহীত।

নেপাল থেকে দেশে ফিরেছেন আলোচিত-সমালোচিত অভিনেত্রী ইফফাত আরা তিথি। সোমবার ((২ ফেব্রুয়ারি) নাটকের শুটিং টিমের সঙ্গে দেশে ফিরেছেন তিনি।

সম্প্রতি জাহের আলভীর স্ত্রীর মৃত্যুর পর খবর ছড়ায় তিথির বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা করেছে ইকরার পরিবার। কিন্তু রাজধানীর পল্লবী থানায় খোঁজ নিয়ে জানা গেছে তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি।

খবরটি নিশ্চিত করেছেন পল্লবী থানার ওসি একেএম আলমগীর হোসেন। তিনি গণমাধ্যমে বলেন, ‘নাটকের শুটিং টিম ঢাকায় এসেছে। আলভীর পরকীয়া প্রেমিকা (ইফফাত আরা তিথি) ঢাকায় এসেছেন কিন্তু তিনি আসামি নন। এই মামলার আসামি আলভী এবং তার মা। পুলিশ বিমানবন্দরের ইমিগ্রেশন বিভাগের খোঁজখবর নিয়েছে তারা দেশে আসেনি।’

এদিকে দেশে ফিরে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিথি বলেন, “অনেকেই অভিযোগ করছেন ‘আলভী তার স্ত্রীকে শেষ দেখা দেখতে আসেননি, তার গার্লফ্রেন্ডকে নিয়ে নেপালে ঘুমিয়ে আছে’— এটা ভুল কথা। আমি পুরো টিমের সঙ্গে গতকাল (২ ফেব্রুয়ারি) দেশে এসেছি। যেদিন ইকরা আত্মহত্যা করে ওই দিন একটা টিকিটের জন্য অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি। পরের দিনের টিকিট ব্যবস্থা করে টিমের সবাই দেশে ফিরেছি।”

গত ২৮ ফেব্রুয়ারি দুপুর পৌনে ১২টায় গলায় দড়ি দেওয়া অবস্থায় পরিবারের সদস্যরা ইকরাকে উদ্ধার করেন। পরদিন ১ মার্চ তার মামা বাদী হয়ে জাহের আলভী ও তার মায়ের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনা মামলা করেন। মামলায় প্রধান আসামি আলভী।

২০১০ সালের ৯ নভেম্বর ভালোবেসে গোপনে বিয়ে করেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্রসন্তান রয়েছে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.