× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কান উৎসবে ‘কাঠগোলাপ’ পোস্টার

বিনোদন প্রতিবেদক

২১ মে ২০২৩, ০৯:৫৭ এএম

সারা বিশ্বের চলচ্চিত্র সংশ্লিষ্টদের কাছে মর্যাদাসম্পন্ন চলচ্চিত্র উৎসব কান এর ৭৬তম আসরে পোস্টার উন্মোচিত হলো বাংলাদেশী চলচ্চিত্র 'কাঠগোলাপ' এর। আর এর মাধ্যমেই তরুণ নির্মাতা সাজ্জাদ খান পরিচালিত এই সিনেমাটির আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলো। প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমল্যান্ড এন্টারটেইনমেন্টের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ফরমান আলী। 

প্রযোজক ফরমান আলী জানান, ২০ মে (শনিবার) দুপুর সড়ো ১২টায় কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)'র স্টলে কাঠগোলাপ পোস্টার উম্মোচন করেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান আহমেদ মুজতবা জামাল শোভন এবং সাংবাদিক রিমন মাহফুজ। পোস্টার উন্মোচন অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য রাখেন ডিইউজে সাংগঠনিক সম্পাদক জিহাদুর রহমান জিহাদ। এই সময় কাঠগোলাপ পরিচালক সাজ্জাদ খানও উপস্থিত ছিলেন। 

প্রযোজক ফরমান আলী বাংলাদেশী গণমাধ্যমকর্মীদের আরও জানান, এবারের কান চলচ্চিত্র উৎসবে তার নিজেরও উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু দেশে জরুরি কারণে তিনি শেষ মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে যাওয়া বাতিল করেন।

তিনি বলেন, কাঠগোলাপ কান উৎসবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করার পর এটি দেশে এবং বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিবে। তিনি জানান, সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কেয়া, রাশেদ মামুন অপু, সুজন হাবিব, মেঘলা মুক্তা, দিলরুবা দোয়েল, জামশেদসহ আরও অনেককেই।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.