× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইস্টার্ন ইউনিভার্সিটিতে পেশাগত দক্ষতা উন্নয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২৯ নভেম্বর ২০২৬, ১৮:১৩ পিএম

আজ রোববার ইস্টার্ন ইউনিভার্সিটির আশুলিয়া মডেল টাউনে বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক গুণগত মান নিশ্চিতকরণ সেলের (আইকিউএসি) উদ্যোগে ‘পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।


কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের এমএপি ইন্টারন্যাশনালের মি. মাইকেল এ. পটার এবং শ্রীলঙ্কার পিআইএম/সিআইপিএম-এর অধ্যাপক ড. অজন্তা ধর্মশিরি। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. আবুল বাশার খান।


মাইকেল এ. পটার কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রাথমিক পর্যায়ের অনেক কাজ করে দেওয়ায় কর্মীদের অভিজ্ঞতা অর্জন ও শেখার সুযোগ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। অন্যদিকে, অধ্যাপক ড. অজন্তা ধর্মশিরি পরিবর্তনশীল বিশ্বের বাস্তবতায় ব্যবস্থাপনা গবেষণার উৎকর্ষ, নতুন দৃষ্টিভঙ্গি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।


সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী বলেন, উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞান ও দক্ষতা বাড়ানো জরুরি। গবেষণা, প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এটি সমন্বয় করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. এস এম সিরাজী এবং অতিরিক্ত পরিচালক মো. মাইদুল ইসলাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.