× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাবি ডিবেটিং ফোরামের নতুন প্রধান নির্বাহী সৈকত খান অন্তু

আফসানা ফিহা, রাবি প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৬, ১৪:৪৫ পিএম

রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরামের (আরইউডিএফ) ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নির্বাচনে প্রধান নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. সৈকত খান অন্তু। এ ছাড়া জ্যেষ্ঠ নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করে ফোরামের প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টা ড. মো. শাহ আজম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত জ্যেষ্ঠ নির্বাহী সদস্যরা হলেন মো. নাবাঈদ ইসলাম, সৈয়দ রাহিমুল ইসলাম, জারীন তাসনিম ইমু, নাফিসা যারিন তাসনিম এবং চৌধুরী ইমতিয়াজ নূর রাফিন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফোরামের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব গঠনের ধারাবাহিকতায় ২৬ নভেম্বর ২০২৬ তারিখে ২০২৬–২০২৭ কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের গণতান্ত্রিক চর্চা, যুক্তি, মুক্তচিন্তা ও সুস্থ বিতর্কের পরিবেশ আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেছে ফোরাম।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.