× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে দিঘলীপাড় নূরানী হাফিজিয়া মাদ্রাসার ২৩তম ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

​মো. তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

২৯ নভেম্বর ২০২৬, ১৭:৩৫ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দিঘলীপাড় নূরানী হাফিজিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহ বোডিং এর উদ্যেগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে

২৩তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিঘলীপাড় যুব সমাজের সার্বিক তত্ত্বাবধানে গত ২৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মাদ্রাসা মাঠে এই ধর্মীয় মাহফিল চলে। 

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুরআন ও হাদিসের আলোকে বক্তব্য দেন ফতেপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াস আলী। এ সময় তিনি এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন। 

​মাহফিলে প্রধান মেহমান হিসেবে ওয়াজ পেশ করেন ঢাকা বায়তুল মামুর জামে মসজিদের ক্বারী মুফতী নাসির উদ্দীন সাহেব এবং মাও: মুফতী মুতাসিম বিল্লাহ। বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান করেন দক্ষিণ রাঢ়ীকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মো: আবু সালেহ (দা: বা:) এবং অত্র মাদ্রাসার হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ (দা. বা.)। 

​দিঘলীপাড় নূরানী হাফিজিয়া মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোডিংয়ের সভাপতি আলহাজ্ব মো: ফজলুল হক মাষ্টারের সভাপতিত্বে আয়োজিত এই মাহফিলে আমন্ত্রিত ওলামায়ে কেরামের মধ্যে আরও উপস্থিত ছিলেন: ​হযরত মাওলানা মাহমুদুল হাসান, ইমাম ও খতিব, দিঘলীপাড় জামে মসজিদ

​হযরত মাওলানা হাদিস উল্লাহ, ইমাম ও খতিব, দিঘলীপাড় পশ্চিমকান্দি বায়তুল ইসলাম বায়তুন নূর জামে মসজিদ ​হাফেজ মো: সোলায়মান, ইমাম ও খতিব, দিঘলীপাড় আল ইমান জামে মসজিদ ৷ পুরো মাহফিলটি সঞ্চালনা করেন হাফেজ ক্বারী মো: আল-আমিন ও হাফেজ মো: শাহাদাত মীর। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.