× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মতলব উত্তরে ফরাজিকান্দী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. মোসারফ হোসেনের মতবিনিময় সভা

​মো. তুহিন ফয়েজ, মতলব (চাঁদপুর)

২৮ নভেম্বর ২০২৬, ১৯:১২ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১২ নং ফরাজিকান্দী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. মোসারফ হোসেন চোকদারের উদ্যোগে ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সাথে আলোচনা সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

২৭ নভেম্বর শনিবার বিকেলে জনতাবাজার নতুন মার্কেট মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

​সভায় ১২ নং ফরাজিকান্দী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় এবং এলাকার সার্বিক নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী মো. মোসারফ হোসেন চোকদার। 

​বক্তব্যে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন এবং উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, "আপনাদের সকলের সহযোগিতায় আমি চেয়ারম্যান নির্বাচিত হলে ফরাজিকান্দী ইউনিয়নকে ঘুষখোর, সুদখোর ও মাদকমুক্ত একটি আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলব ইনশাআল্লাহ।" 

​সমাজসেবক মোখলেছুর রহমান মোল্লার সভাপতিত্বে ও মো. মেহেদী হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা দেওয়ান আব্দুল খালেক মিন্টু, রেজা আহমেদ, লিটন বকাউল, মোহাম্মদ আলী বেপারী, দুলাল মিস্ত্রি, হানিফ বকাউল এবং রিয়াজ উদ্দিন খাঁন প্রমুখ। 

​মতবিনিময় সভায় ৮ নং ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.