× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জঙ্গল সলিমপুরে পরিত্যক্ত অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার

এম জামশেদ আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

১৯ নভেম্বর ২০২৬, ১৮:০৬ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের পাথরিঘোনা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জঙ্গল সলিমপুরের পাথরিঘোনা এলাকায় বৌদ্ধ বিহারের পশ্চিম পাশে ১০নং সলিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের জাফরাবাদ এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে একটি দেশীয় তৈরি এলজি, একটি পাইপগান ও একটি পিস্তল।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে অস্ত্রগুলো কারা সেখানে রেখেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.