× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের লকডাউন কর্মসূচীতে বিএনপি অফিসে পেট্রোল বোমা হামলা

যাত্রী বোঝাই বাস, খড়বাহি ট্রাকে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

১৯ নভেম্বর ২০২৬, ১৪:৩৮ পিএম

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের লকডাউন কর্মসূচীতে রাজনৈতিক দুর্বৃত্তরা একটি বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা করেছে। জেলায় একটি খড় বোঝাই ট্রাক ও যাত্রীবাহী বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে।  বিএনপি কার্যালয় ও গাড়ি দু' টির ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি।

নারায়ণগঞ্জের ফতুল্লা থানা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) রাতে বিএনপি কার্যালয়ে এবং সোনারগাঁও থানার পৃথক দু'টি স্হানে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে ট্রাক ও সকালে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফতুল্লা থানা বিএনপির নেতা তৈয়্যবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ - ঢাকা সড়কে বুধবার রাতে বিএনপি নেতাকর্মীরা আওয়ামীলীগের লকডাউন কর্মসূচীর নাশকতা ঠেকাতে প্রহরায় ছিলাম। থানার কুতুবপুর ইউনিয়নের লালখা এলাকায় অবস্হিত বিএনপি কার্যালয়ে  রাত ২ টার দিকে আওয়ামী৷  দুরর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। ফলে কার্যালয়ের চেয়ার, জানালার পর্দা পুড়ে গেছে। 

ফতুল্লা থানার পরিদর্শক (ওসি/ তদন্ত) আনেয়ার হোসেন বলেন, থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।ঘটনাটি শুনেছি।অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সোনারগাঁও থানার মীরেরটেক বাজার এলাকার এশিয়ান মহাসড়কে বৃহস্পতিবার ভোরে দিনাজপুর জেলা থেকে খড় নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট- ১৫- ২০৯৬) পৌছে। খর খালাস করার অপেক্ষারত ট্রাকে চালক, হেলপার ঘুমিয়ে যায়। মীরেরটেক বাজার মসজিদের সামনে থাকা ট্রাকে ভোর সাড়ে ৫ টায় মোটরসাইকেল যোগে তিন দুর্বৃত্ত গিয়ে অগ্নিসংযোগ করে। পথচারী মহিলার ডাকাডাকিতে চালক হেলপারের ঘুম ভাঙ্গলে ট্রাক থেকে খড় পাশের ডোবার পানিতে ফেলা হয়।ট্রাকটির অংশ বিশেষ পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দল গিয়ে সকাল ৭ টার দিকে আগুন নেভায়। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

তালতলা তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জসিমউদদীন বলেন, ঘটনায় জড়িতদের সনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। 

অপর দিকে থানার কাঁচপুর ব্রীজ সংলগ্ন ঢাকা -চট্রগ্রাম - সিলেট মহাসড়কে বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টায় যাত্রী বোঝাই একটি বাসে (তিশা পরিবহন) মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা গিয়ে অগ্নিসংযোগ করে। ওই বাস থেকে তখন স্টাফ ও যাত্রীরা দ্রূত নেমে আত্মরক্ষা করে। বাসটির সীট ও অন্য অংশ পুড়ে যায়। ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। 

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। তবে আগুনের ঘটনায় কোনো যাত্রীর ক্ষতি হয়নি। ঘটনাস্থলে রয়েছি এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরানো হচ্ছে। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারিককে  ট্রাক ও বাসে অগ্নিসংযোগের ঘটনা সম্পর্কে তথ্য জানতে  একাধিক ফোন করা হয়।  তিনি ফোন কল রিসিভ করেননি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.