× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চৌমুহনী বাজারে শোকের ছায়া: ব্যবসায়ী মোস্তফা কামালের ছোট ভাই ব্যবসায়ী কাজলের ইন্তেকাল

​মুহাম্মদ সুমন ভূঁইয়া, (বেগমগঞ্জ) নোয়াখালী

১৯ নভেম্বর ২০২৬, ১৪:১৫ পিএম

​নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও মরিয়ম রশিদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোস্তফা কামালের  ছোট ভাই ব্যবসায়ী মো. রুহুল আমিন কাজল (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার দিবাগত রাতে ঢাকা ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, ছয় ভাই ও এক বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​মো. রুহুল আমিন কাজলের আকস্মিক মৃত্যুতে চৌমুহনী বাজার ও স্থানীয় ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে।

​তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে চৌমুহনী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি হুমায়ন কবির এক শোকবার্তায় বলেন, “রুহুল আমিন কাজল ছিলেন একজন অত্যন্ত সজ্জন ও পরিচিত ব্যবসায়ী। তাঁর অকাল মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ ব্যবসায়ীকে হারালাম। আমি মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

​অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকেও এক শোকবার্তায় মরহুমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.