× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শার্পের আয়োজনে কাজিপুরে লিগ্যাল এইড বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ

১৮ নভেম্বর ২০২৬, ১৭:২৬ পিএম

সিরাজগঞ্জের  কাজিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা শার্পের (SHARP) উদ্যোগে উপজেলা লিগ্যাল এইড বা আইনগত সহায়তা কমিটির সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ নভেম্বর  বুধবার  দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা  অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন। শার্পের নির্বাহী পরিচালক সাফিয়া সুলতানার সভাপতিত্বে প্রজেক্টের লক্ষ্য ও উদ্দেশ্য উপস্থাপন করেন প্রকল্পের সমন্বয়কারি রেজাউল করিম। সংস্থার জেন্ডার ও এডভোকেসি সহযোগী শবনম মুসতারির সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার রাসেল, সমাজ সেবা অফিসার আব্দুল হান্নান সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রাণী সাহা,শিক্ষা অফিসার নুরুল হুদা তালুকদার, মৎস্য অফিসার আশরাফুল ইসলাম, আনসার ভিডিপি অফিসার নুসরতজাহান  ও কাজিপুর প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম। 

সভায় আইনগত সহায়তা প্রাপ্তির উপায়, দরিদ্র ও অসহায় মানুষের আইনি অধিকার, বিনামূল্যে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম এবং বিচারপ্রাপ্তিতে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কেউ যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নারী, শিশু, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভায়  উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক এর সদস্য শফিকুল ইসলাম, উপজেলা প্রেসক্লবের সভাপতি শাহাজাহান আলীসহ নাটুয়াপাড়া ও তেকানি ইউনিয়নের  ভুক্তভোগীরাএবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.