× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সীতাকুণ্ডে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা আটক, পুলিশের হাতে সোপর্দ করল যুবদল-ছাত্রদল

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

১৭ নভেম্বর ২০২৬, ২০:১৩ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছেন পৌরসভা যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে পৌর সদরের মহিলা মাদ্রাসা সড়ক থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ফরহাদ ইসলাম কায়েছ ও ওয়াহিদ ইসলাম সাব্বির। পুলিশ জানায়, কায়েছ সীতাকুণ্ড পৌরসভা ছাত্রলীগের নেতা এবং সাব্বির ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের নেতা।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছেন বলে তথ্য রয়েছে। আওয়ামী লীগের অবরোধ কর্মসূচি ঘোষণার পর তাঁদের কেউ কেউ নিজ নিজ এলাকায় অবস্থান নিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ওসি আরও জানান, বিষয়টি ছাত্রদলের নেতাকর্মীদের নজরে এলে তাঁরা ওই দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.