× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সাতক্ষীরায় ফ্রান্স-৪৫ আগাম জাতের ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা

১৭ নভেম্বর ২০২৬, ১৬:১৩ পিএম

সাতক্ষীরায় ইউনাইটেড সীড কোম্পানির ফ্রান্স-৪৫ আগাম জাতের হাইব্রিড ফুলকপির প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সাতক্ষীরা সদর উপজেলার বাইপাস হর্টিকালচার সংলগ্ন বেতলা মাঠে এ প্রদর্শনী ও মাঠ দিবসের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ফ্রান্স-৪৫ জাতের ফুলকপির বৈশিষ্ট্য, উৎপাদন পদ্ধতি ও ফলন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন ইউনাইটেড সীড কোম্পানির সাতক্ষীরা প্রতিনিধি মো. আব্দুল মজিদ। তিনি জানান, ফ্রান্স-৪৫ একটি আগাম জাতের হাইব্রিড ফুলকপি। বীজতলা থেকে উৎপাদিত চারা মূল জমিতে রোপণের ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে এ জাতের ফুলকপি সংগ্রহ করা যায়। জাতটি বৃষ্টি ও খরা সহনশীল। প্রতিটি ফুলকপির ওজন ৯০০ গ্রাম থেকে ১ কেজি ২০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। এর ফুল ধবধবে সাদা ও বেশ টাইট। আগাম বাজারে বিক্রির পাশাপাশি দূরদূরান্তে পরিবহনের জন্যও জাতটি উপযোগী।

এ সময় ফুলকপি চাষি মো. আব্দুর রহমান, মো. আব্দুল আলিম, মো. কামরুজ্জামান, তরিকুল ইসলাম ও মো. শাহাদাত হোসেন তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁরা জানান, ইউনাইটেড সীড কোম্পানির ফ্রান্স-৪৫ জাতের ফুলকপির ভালো ফলন ও অধিক লাভের সম্ভাবনা দেখে তাঁরা সুলতানপুর বড়বাজারের মুসলিম বীজ ভান্ডারের স্বত্বাধিকারী আকতার আলীর কাছ থেকে বীজ সংগ্রহ করেন। এ জাতের ফুলকপি চাষ করে তাঁরা আশানুরূপ ফলন পেয়েছেন এবং লাভবান হয়েছেন।

চাষিরা আরও জানান, তাঁদের জমিতে ভালো ফলন দেখে এলাকার অনেক কৃষক উৎসাহিত হয়েছেন। তাঁদের মধ্যে বেশ কয়েকজন আগামী মৌসুমে ফ্রান্স-৪৫ জাতের ফুলকপি চাষের আগ্রহ প্রকাশ করেছেন।

প্রদর্শনী ও মাঠ দিবসের শেষ পর্যায়ে ইউনাইটেড সীড কোম্পানির পক্ষ থেকে সফল ফুলকপি চাষি মো. আব্দুর রহমানকে উপহার হিসেবে একটি কীটনাশক ছিটানোর স্প্রে মেশিন প্রদান করা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.