× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বর্ণাঢ্য আয়োজনে সিটি প্রেসক্লাব রংপুরের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রংপুর ব‌্যু‌রো

১৬ নভেম্বর ২০২৬, ১৮:২৪ পিএম

আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সিটি প্রেসক্লাব রংপুরের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার (১৫ ন‌ভেম্বর) রাতে শুল্ক গোয়েন্দা ক্যাম্পাসে ক্লাব কার্যালয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রংপুরকে আর অবহেলিত রাখা যাবে না। রংপুরের উন্নয়নের বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল জেলা তাদের নিজ উন্নয়নে ঐক্যবদ্ধ আমরাও পিছিয়ে থাকতে চাই না। বর্তমান সরকার গণমাধ্যমের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। সাংবাদিকদের স্বীকৃতি ও মর্যাদা উন্নয়নে সরকারের তথ্য মন্ত্রণালয় কাজ করছে। আন্দোলন সংগ্রামে রংপুর যেমন এগিয়ে তেমনি এবার উন্নয়নেও এই জেলাকে এগিয়ে থাকতে হবে। উন্নয়নের পূর্বশর্ত ঐক্যবদ্ধতা। দলমত নির্বিশেষে রংপুরের উন্নয়নে পাশে থাকতে হবে। জেলার উন্নয়নে সাংবাদিকদের ভুমিকা অগ্রগণ্য। আমাদের সমস্যা ও উন্নয়ন মিডিয়ায় তুলে ধরতে হবে। কোন জেলাকে পিছিয়ে রেখে উন্নয়ন বাস্তবায়ন সম্ভব নয়। সকল জনগোষ্ঠীকে সাথে নিয়ে আমরা রংপুরের উন্নয়ন বাস্তবায়ন করতে চাই

তিনি আরো বলেন, সাংবাদিকগণ জাতির বিবেক। তাঁরা তাদের লেখনির মধ্যদিয়ে সমাজ, রাষ্ট্রের উন্নয়নে ভুমিকা রাখেন। আমরা সাংবাদিকদের লেখনির মাধ্যমে সমাজের ভালো মন্দ জানতে পারি। আমরা নিজেদের ভালো মন্দ বুঝতে পারি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকদের কাজের পরিবেশ তৈরীতে কাজ করছেন। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় স্ব স্ব এলাকায় উন্নয়নে ভুমিকা রাখার চেষ্টা করছি। এই উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা একান্ত প্রয়োজন। এসময় সিটি প্রেসক্লাবসহ রংপুরে কর্মরত সকল সাংবাদিকদের পাশে থাকার দৃঢ় অঙ্গিকার করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তিস্তা ইউনিভার্সিটি রংপুরের চেয়ারম্যান আশরাফুল আলম আল আমিন, সাংবাদিক ইউনিয়ন রংপুরের সভাপতি সালেকুজ্জামান সালেক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইনষ্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্স এর প্রধান গবেষণা কর্মকর্তা ও জিয়া পরিষদ কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ড. রোকনুজ্জামান। সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সিটি প্রেসক্লাবের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট পলাশ কান্তি নাগ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, মিঠাপুকুর প্রেসক্লাবের হাবিবুর রহমান সোনা, পীরগঞ্জ প্রেসক্লাব সদস্য আব্দুল করিম সরকার, সিটি প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এস এম খলিল বাবু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, উদযাপন কমিটির আহবায়ক শাহ আলম, সদস্য সচিব হাসান ফেরদৌস রাসেল। সঞ্চালনা করেন ক্লাব কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন। আরও বক্তব্য রাখেন ক্লাবের দপ্তর সম্পাদক কামরুল হাসান টিটু, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক এস এম শহিদুল আলম, কার্যকরি সদস্য সাকিল আহমেদ ও মৌসুমি শংকর। এসময় উপস্থিত ছিলেন সদস্য সাঈদ মফিদুল হক বাবু, শাহিদুর রহমান, আলী হায়দার রনি, রফিকুল ইসলাম সাবুল, আরমানুল হক, আলমগীর হোসেন অপু, শাহ রেজা, মোস্তাফিজুর রহমান, গীতিকার মতিয়ার রহমান, সাংবাদিক ফরহাদুজ্জামান ফারুক, কবি ধ্রবক রাজসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

এর আগে প্রধান অতিথি সিটি প্রেসক্লাবের নবনির্মিত ভবন পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। সেইসাথে তিনি ক্লাব ঘর উন্নয়নে সহযোগীতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক মোঃ সাইফুল ইসলামকে সম্মাননা জানানো হয়। পরে অতিথিবৃন্দ সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। অনুষ্ঠানের শুরুতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে শিল্পীবৃন্দ। এসময় গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী শাহিল ফারহান লিয়ন, রহিমা বেগম ও কাজল রায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.