× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুস্তি চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ্য আনসার ও ভিডিপি: দাপটের সাথে ঐতিহাসিক দ্বিমুকুট জয়

১২ নভেম্বর ২০২৬, ২২:৫১ পিএম

কুস্তি ম্যাটের লড়াইয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগই দিল না বাংলাদেশ আনসার ও ভিডিপি। শক্তির প্রদর্শনী আর কৌশলের নিপুণ মিশেলে ৩৭তম জাতীয় সিনিয়র পুরুষ ও ১১তম জাতীয় মহিলা কুস্তি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এ দলগত চ্যাম্পিয়ন হয়ে ঐতিহাসিক দ্বিমুকুট জিতেছে বাংলাদেশ আনসার ও ভিডিপি। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের আয়োজনে ১০ থেকে ১২ নভেম্বর রাজধানীর রোলার স্কেটিং কমপ্লেক্সে বসেছিল দেশসেরাদের এই আসর।


পুরুষ বিভাগে ৮৪ জন কুস্তিগীরের ১০টি ওজন শ্রেণির লড়াইয়ে প্রবল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সেনাবাহিনীকে পেছনে ফেলে তারা। এই বিভাগে ৫টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে শিরোপা নিশ্চিত করে আনসার-ভিডিপি।


নারী বিভাগেও ৫৭ জন কুস্তিগীরের লড়াইয়ে অপ্রতিরোধ্য ছিলেন আনসারের মেয়েরা। ১০টি ওজন শ্রেণিতে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জসহ মোট ১০টি পদক জিতে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন তারা।


সবমিলিয়ে ১৪১ জন কুস্তিগীরের এই আসরে ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জসহ মোট ২০টি পদক নিয়ে কুস্তি অঙ্গনে নিজেদের একক আধিপত্য বজায় রাখলো বাংলাদেশ আনসার ও ভিডিপি।


এই অভাবনীয় সাফল্যে খেলোয়াড় ও কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ মহোদয়। গত দুই বছরের বেশি সময়ে খেলোয়াড়দের উন্নত অনুশীলন সুবিধাসহ সুযোগ-সুবিধা বৃদ্ধি নিশ্চিত করার পাশাপাশি নিজ দপ্তরে ডেকে সরাসরি অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি। মহাপরিচালকের এই নিবিড় তত্ত্বাবধান ও দিকনির্দেশনাই ক্রীড়াবিদদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আনসার-ভিডিপি ক্রীড়াদল আগামীতেও জাতীয় এবং আন্তর্জাতিক অঙ্গনে বাহিনী ও দেশের সুনাম বয়ে আনবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.