দৈনিক সংবাদ সারাবেলা'র দশম বর্ষ পদার্পণ উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন কেক কেটে উদযাপন করা হয়। আজ বৃহস্পতিবার বিপিজেএ সদস্য রুমে কেক কাটেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সহ-সভাপতি, জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও বিপিজেএ সভাপতি একেএম মহসিন।
এ সময আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান সুমন, অর্থ সম্পাদক নাসিম শিকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন শিকদার, নির্বাহী সদস্য আমিনুল ইসলামসহ বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন সদস্যগন উপস্থিত ছিলেন।
কেক কাটা অনুষ্ঠান উপস্থাপনা করেন দৈনিক সংবাদ সারাবেলা'র চিফ ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি এটিএম মহসিন সংবাদ সারাবেলা দীর্ঘ পথ চলায় পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
দৈনিক সংবাদ সারাবেলার উত্তোরত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করেন। বাংলাদেশ ফটো জার্নালিস অ্যাসোসিয়েশনে আজকের এই কেক কাটার অনুষ্ঠানের জন্য পত্রিকার সম্পাদক কাজী আবু জাফর এবং চিফ ফটো সাংবাদিক ফরিদ উদ্দিন সিদ্দিকীকে ধন্যবাদ জানান। বিপিজেএ পক্ষ থেকে দৈনিক সংবাদ সারাবেলাকে শুভেচ্ছা জানান।