× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিপিজেএ কেক কেটে সংবাদ সারাবেলা'র দশম বর্ষ পদার্পণ উদযাপন

নিজস্ব প্রতিবেদক

১২ নভেম্বর ২০২৬, ১৬:০৬ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

দৈনিক সংবাদ সারাবেলা'র দশম বর্ষ পদার্পণ উপলক্ষে বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন কেক কেটে উদযাপন করা হয়। আজ বৃহস্পতিবার  বিপিজেএ সদস্য রুমে কেক কাটেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সহ-সভাপতি, জাতীয় প্রেস ক্লাবের নির্বাহী সদস্য ও বিপিজেএ সভাপতি একেএম মহসিন।

এ সময আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ)  সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান সুমন, অর্থ সম্পাদক নাসিম শিকদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এম খোকন শিকদার, নির্বাহী সদস্য আমিনুল ইসলামসহ বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন সদস্যগন উপস্থিত ছিলেন।

কেক কাটা অনুষ্ঠান উপস্থাপনা করেন দৈনিক সংবাদ সারাবেলা'র চিফ ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্টস এসোসিয়েশন (বিপিজেএ) দপ্তর সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠানে প্রধান অতিথি এটিএম মহসিন সংবাদ সারাবেলা দীর্ঘ পথ চলায় পত্রিকার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন  জানান।

দৈনিক সংবাদ সারাবেলার উত্তোরত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করেন। বাংলাদেশ ফটো জার্নালিস অ্যাসোসিয়েশনে আজকের এই কেক কাটার অনুষ্ঠানের জন্য পত্রিকার সম্পাদক কাজী আবু জাফর এবং চিফ ফটো সাংবাদিক  ফরিদ উদ্দিন সিদ্দিকীকে ধন্যবাদ জানান। বিপিজেএ পক্ষ থেকে দৈনিক সংবাদ সারাবেলাকে শুভেচ্ছা জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.