× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিরাজগঞ্জে বার্ষিক ক্রীড়া কর্মসূচি বালক বালিকাদের সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন

শফিক মোহাম্মদ রুমন, সিরাজগঞ্জ

১০ নভেম্বর ২০২৬, ১৮:৪২ পিএম

তারুণ্যের দক্ষতা বৃদ্ধি ও শারীরিক সক্ষমতা অর্জনের লক্ষ্যে সিরাজগঞ্জে বার্ষিক  ক্রীড়া কর্মসূচি  ২০২৬-২৭ এর আওভায় বালক/বালিকাদের সাঁতার প্রশিক্ষণ ( অনুর্ধ্ব-১৪)-২০২৬  উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার ১০ নভেম্বর ২০২৬) সয়াধানগড়া দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পুকুরে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ আর্থিক সালের আওতায় সিরাজগঞ্জ  জেলা ক্রীড়া অফিসের আয়োজনে সাঁতার প্রশিক্ষণ  অনুষ্ঠিত হয়। উক্ত  সাঁতার প্রশিক্ষণ  উদ্বোধন অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার মো. নূরে এলাহী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  সাঁতার প্রশিক্ষণ  উদ্বোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক)  গনপতিরায়।

অনুষ্ঠানের প্রধান অতিথি  অতিরিক্ত জেলা প্রশাসক গনপতিরায়  বলেন, সাঁতার কেবল একটি খেলা নয়, বরং এটি জীবন রক্ষার এক অপরিহার্য কৌশল যা মানুষের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান প্রজন্মের মেধা ও সক্ষমতা বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। উদ্বোধনী দিনে ‘নিজে সাঁতার শিখি এবং অন্যদের সাঁতার শিখতে উৎসাহিত করি’—এই আহ্বানের মাধ্যমে তরুণদের উৎসাহিত করা হয়।

আয়োজকদের মতে, নিয়মিত এই প্রশিক্ষণের ফলে একদিকে যেমন পানিতে ডুবে মৃত্যু ঝুঁকি হ্রাস পাবে, তেমনি এখান থেকেই আগামী দিনের দক্ষ সাঁতারুরা জাতীয় পর্যায়ে জেলার নাম উজ্জ্বল করার সুযোগ পাবে। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়াবিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়াবিদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.