× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন

বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

০৫ নভেম্বর ২০২৬, ২০:৪৫ পিএম

‘সবাই মিলে লড়ব, মাদকমুক্ত দেশ গড়ব’—এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সাবেক ছিটমহল দাসিয়ারছড়ায় মাদক প্রতিরোধে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে স্থানীয় সচেতন শিক্ষার্থীদের উদ্যোগে দাসিয়ারছড়ার কামালপুর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং এলাকায় মাদকমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন কামালপুর মইনুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, সহকারী শিক্ষক মাইদুল ইসলাম, নবীনচন্দ্র বর্মন এবং মাদক প্রতিরোধ কমিটির সদস্য রেজাউল করিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দাসিয়ারছড়ায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

কামালপুর মইনুল হক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়তে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। এলাকায় মাদক কেনাবেচা হলে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। প্রয়োজনে মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনকে অবহিত করে সামাজিকভাবে প্রতিরোধ করা হবে।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাসিয়ারছড়াকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ এবং নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনার দাবি জানান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.